বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপল¶ে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ¯^াস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বজলার রহমান সনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ ও শিবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল বীরমুক্তিযোদ্ধাগণ।
এর আগে সোনামসজিদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান।


এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাত বার্ষিকীতে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন; চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ।
উল্ল্যেখ যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে ৭১’সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার এই শ্রেষ্ঠ সন্তান বিজয় সুনিশ্চিত করেই তিনি পাকহানাবাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। পরে তাঁর মৃতদেহ ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা