বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ভূক্তভোগী শিক্ষককে কারণ দর্শনের নোটিশ

মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ:
শিবগঞ্জে ভূক্তভোগী শিক্ষককে কারণ দর্শনের নোটিশশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মাদ্রাসার শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে ওই শিক্ষককে এবার কারণ দর্শনের নোটিশ করেছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ। গত ৬ নভেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পরদিন ৭ নভেম্বর এই নোটিশ জারি করেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ আনোয়ারুল ইসলাম।
নোটিশে বলা হয়েছে, সিনিয়র প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন আপনি মিথ্যা-চাঁদাবাজ, বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় অত্র মাদ্রাসার প্রভাষক (ইতিহাস) সফিকুল ইসলাম, প্রভাষক (বাংলা) মোঃ নিলাম হোসেন ও অফিস সহকারি জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। আপনার বিরুদ্ধে তাঁরা লিখিতভাবে এমন অভিযোগ করেছেন। তাছাড়া আপনাকে মারধরের বিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই অন্যায় একাজ গুলো করেছেন। আপনার বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ৭দিনের মধ্যে সন্তোষ্টজনক জবাব লিখিতভাবে দাখিল করতে বলা হলো।
ভূক্তভোগী প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন বলেন, আমি কোন অন্যায় বা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি প্রধানকে মারধরের বিষয়টি অবগত করলেও তিনি ব্যবস্থা নেননি। এতে আমি বৈষম্যের শিকার হয়েছি। বিধায়, জেলা প্রশাসক মহোদয়ের দ্বারস্থ হয়েছি।
এব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ আনোয়ারুল ইসলাম জানান, প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন প্রভাষক (ইতিহাস) সফিকুল ইসলাম, প্রভাষক (বাংলা) মোঃ নিলাম হোসেন ও অফিস সহকারি জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন বলে তাঁরা আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন ৭ দিনের মধ্যে জবাব দিনে কারণ দর্শনের নোটিশ করা হয়।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর শিবগঞ্জে মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ শীর্ষক শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে গত ৭ নম্ভেবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ আনোয়ারুল ইসলাম ভূক্তভোগী প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইনকে কারণ দর্শনের নোটিশ করেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা