বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল যুব সমাবেশে জনতা ও নেতাকর্মীর ঢল

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল যুব সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। ২৮ অক্টোবর (সোমবার) শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা। প্রধান বক্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল এর যৌথ সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমাসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের দুঃসময়ে যুবদল সবসময় দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। সমাবেশে সভাপতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু বলেন, স্বৈরাচার হাসিনার পতন হয়েছে এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদলের এই নেতা।আলোচনা সভা শেষে সন্ধ্যার পর জাসাস নেতা বিশিষ্ট সুরকার ইথুন বাবু ও সিবা সানুর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, দেশের খ্যাতিমান শিল্পী মৌসুমি চৌধুরীসহ স্থানীয় শিল্পীগোষ্ঠী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা