চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ )(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব মোঃ নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস) ও সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব); জনাব মোঃ গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আরমান হোসেন, শিবগঞ্জ থানা এর দিক নির্দেশনায় শিবগঞ্জ থানার এসআই(নিঃ)/মোঃ জহুরুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ খাইরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তাসহ গোপন তথ্যের ভিত্তিতে ইং ২১/১০/২০২৪ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকার সময় গাজীপুর মহানগরের টুঙ্গী পূর্ব থানা এলাকা হইতে শিবগঞ্জ থানার মামলা নং-৮৩, তাং- ৩১/০৫/২০১৮ ইং, জিআর-৩৭৯/১৮(শিব:), সেশন নং-১১৫৯/১৮, ধারা: ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)-১(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মফিজ উদ্দিন (মুস্তাফিজ), পিতা- মৃত হাসান আলী (হুয়েন), সাং- আজমতপুর বাগিচাপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করিয়া ইং ২২/১০/২০২৪ তারিখে বিজ্ঞ আদালত, চাঁপাইনবাবগঞ্জ-এ প্রেরণ করা হইয়াছে। উক্ত আসামী ২০১৮ সালে হেরোইন এর উক্ত মামলা হইতে জামিনে গিয়ে পলাতক ছিল। আসামীর বিরুদ্ধে গুরুদাসপুর থানার মামলা নং-২৮, তাং- ৩০/১২/২০১৯ ইং, জিআর-২৪৯/১৯(গুরু:), বি: ট্রাই: ৪৪/২০২০। ধারা: ১৯৭৪ সালের বি: ক্ষ: আইনের ২৫বি এর ১(বি) সংক্রান্তে আরেকটি গ্রেফাতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।