বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আহত ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বিস্ফোরণে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আহত আরো দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কব্জি বিচ্ছিন্ন হওয়া যুবক ওই এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও অপর দুই আহত হলেন- মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দনা-আইয়ুব বাজারে আব্দুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে রবিউলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত দুজন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, একজন আহত হওয়ার কথা শুনেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা