শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য মাঠ পরিদর্শন অধ্যাপক শাহজাহান মিঞা
আপডেট সময় :
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
/
৩১৭
বার পঠিত
/
বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আগামী ২৮ অক্টোবার জাতীয়তাবদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য ,যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুর সহযোগিতায় ,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাঁচ বারের সাবেক সফল এমপি, উত্তরাঞ্চলের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা শিবগঞ্জ সরকারী মডেল স্কুল মাঠ পরিদর্শন করেন ।
রবিবার বিকলে ৪.৩০ মিনিটে নেতা কর্মীদের নিয়ে মাঠে উপস্থিত হন অধ্যাপক শাহজাহান মিঞা । অধ্যাপক শাহজাহান মিঞা বলেন মাঠে দশ হাজারেরও অধিক লোকের সমাগম হবে এবং সকল নেতৃবৃন্দকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। মাঠ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন,যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু ,পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ,অধ্যাপক আবুল বাশার এবং শিবগঞ্জ উপজেলা শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ,পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম,শ্যামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলামসহ বিএনপি ও যুবদল এবং সেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।