বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ 

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: সাংবাদিক ঐক্য তৈরি এবং কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন” নামে এক সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে ।

শুক্রবার ১১ অক্টোবর  রাতে শিবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক মো: মামুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় ।

উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে  “শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন” নামটি গৃহীত হলে সাংবাদিক কালের কন্ঠ চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রতিনিধি  আহসান হাবিবকে আহ্বায়ক এবং হারুন অর রশিদ,মোঃ মামুন উর রশিদ ও ফরহাদ হোসেনকে যুগ্ন আহ্বায়ক এবং মোমিনুল ইসলাম বাবু,  হাবিবুল বারি হাবিব এবং শরিফুল ইসলাম শিমুলকে  সদস্য করে আগামী ৬ মাসের জন্য  আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।

সংগঠনটির আহ্বায়ক সাংবাদিক আহসান হাবিব বলেন, শিবগঞ্জে সাংবাদিকদের মধ্যে ঐক্য তৈরি করে কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ । এটি কোন প্রেসক্লাব নয়, বরং সকল প্রেসক্লাবের সদস্যের সমন্বয়েই এটি একটি আলাদা অ্যাসোসিয়েশন । এসময় এই সংগঠনের সদস্যরা অন্যান্য প্রেসক্লাবে যেভাবে দায়িত্ব পালন করছেন বা রয়েছেন, সেভাবেই থাকবেন বলেও জানান তিনি ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা