বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ৬৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম কনকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। প্রত্যক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিনেটসহ বালাইনাশক দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা