বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান। বুধবার সকালে উপজেলা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। উপজেলায় আমি কয়েক মাস আগে যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, গৌড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা ও সিনিয়র সাংবাদিক আহসান হাবীব প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা