বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গ্রাম পুলিশের পদ থেকে শাওনকে বহিষ্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ শাউন আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার  ( ৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত কানসাট ইউনিয়ন পরিষদের সামনে  ঘন্টা ব্যাপী এক মানববন্ধন ও আলোচনা সভায়  বিক্ষুব্ধ এলাকাবাসী শাওনের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। এলাকাবাসী জানায় গ্রাম পুলিশ শাওন একজন দুর্ধর্ষ ও আওয়ামী লীগের ক্যাডার। গ্রামপুলিশ হওয়ার সুবাধে বিগত সরকারের আমলে প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে চাঁদাবাজি করতো।  মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন,রমিসা খাতুন, মোঃ আলম, আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, তাজেমুল প্রমূখ। এসম কয়েক”শ ভুক্তভোগী মানববন্ধনে অংশ গ্রহণ করে।
এমনি একজন ভুক্তভোগী বলেন, আমাকে বয়স্ক ভাতার কার্ড দেয়ার নামে ১০ হাজার টাকা নিয়েছে। আরেকজন ভুক্তভোগী বলেন, জন্ম নিবন্ধন করার জন্যও সে টাকা নিতো। এভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়ার নাম করে চাঁদা নিত। এছাড়াও সাধারন মানুষকে পুলিশের ভয় দেখিয়ে হুমকি-ধমকি দিয়ে হয়রানি করতো।২০১৪ সালের তথাকথিত পাতানো নির্বাচনে শিবগঞ্জ উপজেলার তৎকালীন আওয়ামী লীগের এমপি গোলাম রব্বানী নির্বাচিত হলে শাওনের বাবা আওয়ামী লীগের একজন সমর্থক হওয়ার দরূন তার ছেলেকে কানসাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও যোগ্যতার মাপকাঠিতে শাওনের কোনভাবেই উত্তীর্ণ হতে পারবেনা বলে অভিযোগ এলাকাবাসীর।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা