বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুম বাঙালী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন ও সাদ্দাম হোসেনসহ অন্যরা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আফতাবুজ্জামান আল-ইমরান ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা জানান। এছাড়া খেলোয়াড়দের জন্য স্থানীয়ভাবে ফান্ড গঠনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা বিত্তশালী রয়েছেন তাদের সহায়তায় স্থানীয়ভাবে ফান্ড গঠন করা যেতে পারে। এতে সাহায্যের পরিমাণ বাড়বে, তেমনি খেলার সময় দুর্ঘটনায় আহত খেলোয়াড়দের চিকিৎসা সহায়তাও করা যাবে। তিনি সিনিয়র খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আপনাদের খেলার মান উন্নয়নের পাশাপাশি নতুনদের উদ্বুদ্ধ করতে হবে। এর আগে তিনি স্টেডিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা