বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে একজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল খালেক (৭০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারী গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে। শুক্রবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারী পাট কাইটা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের খাবারের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল খালেক। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকালে বাড়ির পার্শ্ববর্তী পিয়ালিমারী পাট কাইটা ঘাটে তার মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল নিহতের মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা