বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে যুব ও স্বেচ্ছাসেবকদলের ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়েছে জখমের ঘটনায় কাবিল আলী (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার মৃত ফিটু আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চকদৌলতপুর এলাকায় কাবিল আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে এজাহারভুক্ত ১ নম্বর আসামি। তিনি আরো জানান, কুপিয়ে জখমের ঘটনায় গত শনিবার দিপুর পিতা নজরুল ইসলাম বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত আছে। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত পৌণে ৮টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। বর্তমানে তারা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি দিপু ও একই এলাকার দাউদ আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা