বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে স্মার্ট ব্রিকসকে অর্থদণ্ড, কার্যক্রম বন্ধ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্মার্ট ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, বিকেলে কয়লা দিয়াড় এলাকায় স্মার্ট ব্রিকস, সেভেন স্টার, সাথী ব্রিকস, সনি ব্রিকস ও স্টার ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্ট ব্রিকসের মালিক মামুনুর রশীদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০ হাজার টাকা অর্থদ- ও পরবর্তী কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়। তিনি আরো জানান, এলাকার বিভিন্ন সচেতন নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে অপর ইট ভাটাগুলোতে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর ও শিবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা