লেখক
____এম. সাখাওয়াত হোসেন সৈকত
বৃষ্টি এলো ঝেঁপে
ঝড় এলো ক্ষেপে ,
খোকা পেলো ভয়
না জানি কি হয়!
মা এলো দৌড়ে
খোকা তুই কইরে?
আমিতো মা এখানে
মা খুঁজে আনমনে।
হঠাৎ খোকার ডাকে
মা যায় চমকে!
অমনি খোকা মাকে
জড়িয়ে ধরে বুকে।
মাগো তুমি কখনো
যেওনা ছেড়ে যেনো,
আগলে রেখো বুকে
তোমার পাগল খোকাকে।