বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা, নির্জন এলাকা থেকে মরদেহ উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, ২৬ আগস্ট (সোমবার) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর উপজেলার মনাকষা ইউনিয়নের আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রায় ৩’শ গজ উত্তরে নির্জন এলাকায় তার মরদেহ ফেলে রেখে যায়।
নিহত কিশোর আব্দুল করিম (১৫) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
২৭ আগস্ট (মঙ্গলবার) সকালে হাউসনগরের একটি নির্জন এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, হাউসনগর এলাকার একটি নির্জন এলাকায় ওই কিশোরের মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আরো জানান, নিহত কিশোরের গলা এবং মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা