বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন পুলিশ লাইন্সে ক্লোজড

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়। পত্রে আরো বলা হয়, পুলিশ অধিদপ্তর/স্টেনো/৬০৫ (২৪) এ আদেশ জনস্বার্থে করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি রাজশাহী ডিআইজিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেয়া হয়েছে। এদিকে ওসি সাজ্জাদ হোসেনের ক্লোজডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফুল হক। বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আসছিলেন। এছাড়া ক্লোজড হওয়ার আগে ওসি সাজ্জাদ কয়েক দফায় আমার কাছে ২৭ লক্ষ টাকা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেছেন মর্মে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা