বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারী উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ-ক্যাপড়াটোলা গ্রামের ইছাহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৭৫)। অপর বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকালে শিবগঞ্জ পৌরসভার শেখটোলার একটি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধ ও ক্যাপড়াটোলা গ্রামে নিজ বাড়ি থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে পারিবারিক কলহের জেরে নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগমের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে সকালে পৌর এলাকার শেখটোলা মহল্লার একটি আমবাগানে ওই বৃদ্ধের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি। এছাড়া তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা