চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ’র বাবা পৌর এলাকার শিয়ালা-কলোনীর বাসিন্দা আলহাজ্ব আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মঙ্গলবার বেলা পৌণে ২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৯টার সময় শিয়ালা কলোনী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। এক শোকবার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।