বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ছেলে-ভাতিজাদের মারামারি দেখে বাবার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে সোহবুল ইসলাম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনা শিবগঞ্জ পৌরসভার বাগানটুলি মহল্লার মৃত মহিউদ্দিন মন্ডলের ছেলে। সোমবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোহবুল ইসলাম ও তার ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে সোহবুলের ছেলে সোহান, সরল, সাদাব ও তার ভাতিজা শান্ত, সজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সোহবুল ইসলাম, তার ভাই সফিকুল, রফিকুল ও তোফিকুল ইসলাম ঘটনাস্থলেই ছিলেন। এক পর্যায়ে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে সোহবুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মারামারিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের স্ত্রী ও ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা