বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ শিবগঞ্জ গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পৌণে ৬টার দিকে শাহাবাজপুর স্বেচ্ছাসেবদলের আয়োজনে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাহাবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বেনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাজাহান মিঞা। এ সময় তিনি বলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোণঠাসা করে রেখেছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমাবেশে সাবেক ছাত্র নেতা রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম,  শ্যামপুর ইউপির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, সাবেক সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, শিবগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাসার, শাহাবাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহরুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি, আহ্বায়ক আব্দুল্লাহ আল-ফারুক কুইক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব পলাশ মাহমুদ ও  যুগ্ম আহ্বায়ক বিপ্লবসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা