শিবগঞ্জ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগষ্ট। ছাত্র আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর কাছে যায় ছাত্ররা। এসময় ছাত্ররা বিগত এসএসসি পরীক্ষায় একটিও ছাত্র জিপিএ ৫ না পাওয়া, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল করা, পরীক্ষার ফলাফল অসন্তোষজনক হওয়া, নিয়মিত ক্লাশ না হওয়া সহ স্কুলের নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে।
এক পর্যায়ে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী স্কুলের সকল অনিয়ম দুর্নীতি দুর করে নীতিমালা অনুযায়ী স্কুল পরিচালনা করার আশ্বাস দেন ছাত্রদের । স্কুলের সকল সমস্যা দুর করে পুর্ণ সংস্কারের আশ্বাস পেয়ে ছাত্ররা স্কুল ক্যাম্পাস ছেড়ে আসে।