শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ “ভরবো মাছে মোদের দেশ , গড়বো স্মার্ট বাংলাদেশ“ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মাৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়েছে । ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাৎস দপ্তরের যৌথ উদ্দোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলন আয়াতনে আলোচনা সভায় মিলিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আকতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে , বত্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম , ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম নয়ন খান , মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম । স্বগত বক্তব্য রাখেন , সিনিয়ার উপজেলা মাৎস অফিসার ড. আবু বক্কর ছিদ্দক । এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ প্রমূখ ।