বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ইউএনও আবুল হায়াতের বদলি জনিত বিদায় সংবর্ধনা

কালাই প্রতিনিধিঃ বদলি জনিত বিদায় উপলক্ষে কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতকে ফুলেল সংবর্ধনা, শুভেচ্ছা বিনিময় করেছে কালাই প্রেসক্লাবসহ অন্যান্য প্রেসক্লাব। মঙ্গলবার (০২ জুলাই) বিকালে ইউএনও’র কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। এতে বক্তব্য রাখেন- বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম সেলিম সরোয়ার, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ সাংবাদিকবৃন্দ। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতকে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  এ সময় উপস্থিত ছিলেন- বাংলা চ্যানেল, ভোরের ডাক ও ডেল্টা টাইমস পত্রিকার সংবাদকর্মী মিজানুর রহমান, ঢাকা প্রতিদিন ও ৭১ টিভির তানভীরুল ইসলাম রিগ্যান, ভোরের দর্পণের আসাদুজ্জামান নয়ন, আমাদের সময়ের আব্দুর নুর নাহিদ, কালের কন্ঠের সউদ আব্দুল্লাহ, দৈনিক বাংলার রাব্বিউল হাসান, মুক্ত খবরের ফারুক হোসেন, ইত্তেফাক ও ডেইলি অবজারভারের তৌহিদুল ইসলাম তালুকদার লাইনর, বাংলাদেশ সমাচারের মোকাররম হোসেন, আমার সংবাদের রনি আকন্দ, সংবাদকর্মী রকিবুল হাসান, আব্দুল হাই প্রমুখ।  উল্লেখ্য, ইউএনও আবুল হায়াত কালাই উপজেলায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর যোগদান করেন। তিনি এ উপজেলায় ৬ মাসের অধিক দায়িত্বপালন করেন। তার পরবর্তী কর্মস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা