বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্যসহ দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা 

 শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড়ে ককটেল ফাটিয়ে ও গুলি করে জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম ও মতিন মাস্টারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পরে রানীহাটি কলেজ মোড়ে ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। নিহত আব্দুস সালাম মোঃ এত্তাজ আলীর ছেলে।এবং জেলা পরিষদ সদস্য, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন। নিহত অপরজন সালামের সঙ্গে থাকা রানিহাটি-ফতেপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মতিন। তিনি রানিহাটি ফতেপুর গ্রামের মান্নান আলীর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানায়, রানীহাটি কলেজের সামনে থাকা আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালামসহ তার সঙ্গীরা। দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তদের ককটেল বিষ্ফোরণ ও গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম। এসময় গুলিবিদ্ধ অবস্থায় মতিন মাস্টারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় মতিনের বড় ভাই মো. টিটু আলী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক ডাঃ মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টায় মতিন মাস্টারকে এখানে নিয়ে আসা হয়। এসময় তার মাথা ও পা গুলিবিদ্ধ ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা