বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ১শগ্রাম হেরোইন ৩লক্ষ ৩১ হাজার টাকাসহ মাদক সম্রাট মিজান আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ের বাগানবাড়ীর এলাকার মাদক সম্রাট মিজানকে ১শগ্রাম হেরোইন ও নগদ ৩লক্ষ ৩১ হাজার টাকাসহ আকট করে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প। । আটককৃর্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ের বাগানবাড়ী গ্রমস্থ মৃত:এন্তাজ আলীর ছেলে মিজানুর রহমান(৫০)। র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ী সীমান্ত নিকটবর্তী হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ করে নিজেদের সংরক্ষণে রেখে দিত। পরবর্তীতে সংগ্রহকৃত মাদক বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা এবং পাইকারী দরে সরবরাহ বিক্রি করত। র‌্যাবের নিকট এরূপ গোয়েন্দা তথ্য আসে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা মাদক সংগ্রহ করে সরবরাহের জন্য তার নিজ বসত বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের বাড়ী তল্লাশী করে উল্লেখিত আলামত সহ তাদেরকে গ্রেফতার করে।

০৫ জুন ২০২৪ ইং তারিখ রাত ০০:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট মিলিক বাগান বাড়ী গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ মিজানুর রহমান মিজান (৫০), পিতা- মৃত এন্তাজ আলী, মাতা-মৃত জহরন,সাং-কানসাট বাগানবাড়ি, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হেরোইন-১০০ গ্রাম এবং মাদক বিক্রয়ের ৩,৩১,০০০/- টাকা সহ গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা