শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক কাওসার আলীর পিতা মোস্তাকিম আলী চলে গেলেন না ফিরার দেশে।সোমবার (৩জুন) বেলাসাড়ে ১২টাই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখোরলি বিশ্বাথপুর গ্রামে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার পুত্র, পাঁচ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর মরহুমের নিজ গ্রামে জানাজার নামাজে শেষে তাকে স্থানিয় সরকারি কবরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সদস্যরা সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা জানাজায় অংশ গ্রহন করেন এবং শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।