বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ অংশ নেয়। কর্মশালায় সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক আইবাস প্লাস প্লাসসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। শেষে এসপিএফএমএস কর্মসূচির কর্মকর্তা, পরামর্শক, এবং বিশ্বব্যাংক ও দাতা সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ২৫ জনের একটি পরিদর্শন দল উপজেলা সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা