বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে  নারীর ক্ষমতায়ন ও মাসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় রবিাবর সকাল ১০ ঘটিকায় পুখুরিয়া মহিলা কলেজ হলরুমে নারীর ক্ষমতায়ন এবং মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্ট এর উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমী ও আরসিসি কানসাট কর্মসূচির আয়োজন করে।
 এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ও  সাধারণ সম্পাদক  ডাঃ তড়িৎ কুমার সাহা, রোটারিয়ান মোঃ আজাদুল হক, একাডেমীর সহ-সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রশিদ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাজলে রাব্বি, এফডব্লিউডি মোসাঃ মাহমুদা খাতুন,
সাংবাদিক সেতাউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ত্রয়ী সাহা । আলোচনায় ডাক্তার ত্রয়ী সাহা কিছু পরামর্শ মূলক কথাবার্তা বলেন; নারীদের শারীরিক প্রাকৃতিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিস্তার আলোচনা করেন এবং স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য ব্যবস্থােয় সেনেটারি ব্যবহার সম্পর্কে অবহিত করেন। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা নারীদের পারিবারিক ভঙ্গুর অবকাঠামো, স্যানিটশন ব্যবহারের আলোচনা পর্যালোচনা করে সমস্যার সমাধানের কথা বলেন।
খাদ্যাভ্যাস ও খাদ্যদ্রব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন মাছ মাংস ফলমূল ও পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরী।
নারীদের ঋতুর চক্র প্রক্রিয়ায় যে সকল উপকরণ ব্যবহার করা হয় সে সকল উপকরণ বাড়িতেই তৈরি করে ব্যবহারের জন্য রোটারিয়ান আজাদুল হক১০ জন করে ছাত্রী নিয়ে একটি করে কমিটি গঠনের কথা বলেন এবং কমিটির সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সেমিনার সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা