বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় দুই জন বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  শিবগঞ্জে চলে গেলেন না ফিরার দেশে দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের একজন হলেন দূর্লভপুর  ইউনিযনের বাররশিয়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মজরাইল ইসলাম(৭৪) এবং অন্যজন হলেন শ্যামপুর  ইউনিয়নের উমরপুর খোঁচপাড়া গ্রামের  মৃত মর্তুজা আলির ছেলে  অবসর প্রাপ্ত সৈনিক আলাফাজ উদ্দিন(৭৫) । বুধবার রাত ৯টার দিকে বার্ধক্য জনিত কারনে বীর মুক্তিযোদ্ধা মজরাইল ইসলাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওযা ইন্না ইলাহির রাজেউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেনের নেতৃত্বে  থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। অন্যদিকে বুধবার সন্ধ্যায়  অবসর প্রাপ্ত সৈনিক আলফাজ উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে   মারা যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের  একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দুই জন বীর মুক্তিযোদ্ধার নামাজে জানাজায়  উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বজলার রশিদ সনু সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা