বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন 

চাঁপাইনাবাবঞ্জ প্রতিনিধি:  রাজশাহী রেঞ্জে  শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন । তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  থানার ওসি হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন।  কাজের স্বীকৃতিস্বরুপ বৃহস্পতিবার দুপুরে  (২৩ মে) মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি  মোঃ আনিসুর রহমান , বিপিএম (বার), পিপিএম( বার)।  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিমাসে এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়। গত  মাসের কাজের স্বীকৃতিস্বরুপ রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে শিবগঞ্জ  থানাকে শ্রেষ্ঠ থানা এবং এ থানার ওসি সাজ্জাদ হোসেন কে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম পিপিএম।  রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন  বলেন, এ অর্জন শিবগঞ্জ  থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করি। এ পুরস্কার আমাদের মাদকনিয়ন্ত্রণ এবং অপরাধ দমনসহ সার্বিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। এই নিয়ে তৃতীয় বার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসির গৌরব অর্জন করলেন।  ইতোমধ্যে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন  একজন সৎ, কর্মঠ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা