বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সোনামসজিদ সীমান্তে অস্ত্র-গুলিসহ যুবক আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে একটি বিদেশি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ বোতল ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকার (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দিজেন কর্মকারের ছেলে। শনিবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাতে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় একটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকারকে আটক করে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা