বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে অটো ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অটো-ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটো চালক কামাল উদ্দিন(৩৫) নিহত হয়েছে।নিহত কামাল উ্িদ্দন  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর আইড়ামারী গ্রামের মাওলানা সাজ্জাদ আলির ছেলে। আহত হয়েছে আরো দুইজন। তারা হলো একই গ্রামের  লুৎফল হকের ছেলে মুখলেশুর রহমান(৬৫) পাকাটোলা গ্রামের মৃত ইউনুস আলির ছেলে মোহা: হোসেন আলি(৭৫)। ঘটনাটি   ঘটেছে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে কলেজ শিক্ষক রবিউল ইসলাম জুয়েলের বাড়ির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বেলা  তিনটার দিকে  দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপবাজার হতে কানসাট গামী  অটোর সাথে  কয়লার দিয়াড় গ্রামের ইটের ভাটা হতে ইটের খুয়া বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে আটো চালক কামাল উদ্দিন ঘটনাস্থলেই  নিহত হয়। আহত দুই জন যাত্রীকে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোহয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন বলেন সংবাদ পাওযা মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা