বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইন্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি প্রকল্প ফেইজ-২ ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, তরিকুল আলম ও প্রধান শিক্ষক সেলিমা খাতুনসহ অন্যরা। সভায় বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধে আইনি সহায়তাসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা