বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ শে অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া (আনারস), জামাল হোসেন পলাশ (মশাল), মহসীন আলী মিঞা (মোটরসাইকেল) ও সৈয়দ নজরুল ইসলাম (কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান পদে রবিউল ইসলাম নয়ন খাঁন (টিউবওয়েল), শামিম রেজা (তালা), আল-মামুন (টিয়া), মো. ইব্রাহিম (মাইক)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূরজাহান (ফুটবল), মুসলেমা খাতুন (কলস) ও শিউলী বেগম (প্রজাপতি)। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ আবুল কালাম আজাদসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদিকে প্রতীক পেয়েই প্রচন্ড গরমের মাঝেও প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। উল্লেখ্য, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬২০ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯০ জন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা