বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:    সারা দেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জে। তাই বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। বৃষ্টির পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে,  আমের গুটি ঝড়ে পরছে । বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহ দরবারে সাহায্য চেয়ে ইস্তেসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে সহস্রাধিক মানুষ। বুধবার  সকাল ১০ টায় স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গনে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।  নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া  করা হয়। এতে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ  শাহবাজপুর এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাওলানার মোঃ হুমায়ুন কবিরেরর  ইমামতিতে ইস্তেসকার দু-রাকাত নামজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে মোনাজাত পরিচালনা করেন। সেই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান যাতে ভালো থাকে সেই দোয়াও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা