শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনি
কমিউনিটি ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পির সঞ্চালনায় শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ করার বিষয়ে স্থানীয় অংশীজনদের কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন জেলা প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আমাদের সচেতনা বাড়াতে হবে। পাশাপাশি বাল্যবিয়ে বন্ধের লক্ষে সবচেয়ে বেশি গণমাধ্যমকে ব্যবহার করতে হবে। গণমাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ বিষয়ে প্রচারণা বাড়ালে গণসচেতনায় পরিণত হবে। তাই আমাদের স্থানীয় সাংবাদিকগণকে এবিষয়ে এগিয়ে আসতে হবে। এছাড়াও শিশুদের অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, মড়ল-মাতাব্বর, মসজিদের ইমাম, পুরোহিত, ঘটক ও কাজ¦ীসহ সকলের সাথে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ের কুফল সম্পর্কীত বিষয়ে আলোচনা করে সচেতনতা গড়ে তুলতে হবে।