বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিক মিলনের বাড়িতে প্রেমিকার অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছে প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা মাষ্টারপাড়া মহল্লার মৃত ফটিক আলীর ছেলে প্রেমিক ফরহাদ রেজা মিলনের বাড়িতে।
আজ সোমবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ জেলার ভেড়ামারা ইটালি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তানিয়া খাতুন চাঁপাইনবাবগঞ্জ এসে প্রেমিক মিলনের বাড়িতে অবস্থান নেয়।
এসময় মিলনের ভাই মেহিদী, স্ত্রী ও তার মা তানিয়াকে মেরে মাথা ফাটিয়ে গুরুতর জখম করে এবং তার টাচ মোবাইল ফোন ভেঙ্গে ফেলে।
বর্তমানে তানিয়া মিলনের বাড়ির বাইরে অবস্থান করার ঘটনাটি স্থানীয়রা জানার পর ঘটনাস্থলে ভিড় জমান।
তানিয়ার অভিযোগ প্রেমিক মিলন তাকে বিয়ের প্রলোভন দেখিয়া প্রায় ১ বছর ধরে তার সাথে দৈহিক মেলামেশা করে ও তার অজান্তে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মিলন প্রতিনিয়ত তাকে ব্লাকমেইল করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, মিলন ও তানিয়া ঢাকার একটি কোম্পানীতে একসাথে চাকুরি করতো এবং একই ফ্লাটে পাশাপাশি থাকতো। তখন থেকেই তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে তারা দু’জনই বিবাহিত।
এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা