বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের ইফতার-দোয়া মাহফিল 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ পৌর শাখা কমিটি পুর্নগঠনের লক্ষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহা. শামশুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. তোসিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমূখ। পৌর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক উমার ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি শফিকুল আলম বিশ্বাসসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ও উপজেলা শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন বঙ্গবন্ধু পরিষদ আমাদের অভিভাবক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের যে কোন সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং সব সময় পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা