বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শিক্ষার্থীর শ্লীলতাহানি ঘটিয়ে ভিডিও চিত্র ধারণ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ল্যাব সহকারীর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করছে ওই শিক্ষার্থী। এর অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দেয়া হয়েছে। সোমবার দুপুরে ভুক্তভোগীর স্বাক্ষরিত  উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন সূত্রে জানা গেছে, চককীর্তি হাই স্কুল এন্ড কলেজের  নবম শ্রেণীর শিক্ষার্থীর সাথে একই শিক্ষা প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের ল্যাব এ্যাসিস্ট্যান্ড ও দ্বিতীয় চককীর্তি গ্রামের শামীম আলীর ছেলে বায়েজিদ কৌশলে সম্পর্ক গড়ে তুলে। পরবর্তীতে বিভিন্ন গোপন স্থানে নিয়ে শ্লীলতাহানি ঘটায় ও গোপনে ভিডিও চিত্র ধারণ করে রাখে এবং এ ঘটনা প্রকাশ করলে ভিডিও চিত্র প্রকাশ করে দিবে বল্ েবায়েজিদ হুমকী দেয়।
আবেদনের ওই শিক্ষার্থী আরো উল্লেখ্য করে, ইতিমধ্যে আমার বিয়ের দিন তারিখ ঠিক হলে গত ১৬মার্চ বায়েজিদ বরপক্ষের বাড়িতে গিয়ে ভিডিও চিত্র দেখিয়ে বিয়ে ভাঙ্গিয়ে দেয়। ওই শিক্ষার্থী তার আবেদনে জানান, আমার ভিডিও চিত্র প্রকাশ করে দিয়ে একদিকে আমার বিয়ে ভাঙ্গিয়েছে, অন্যদিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। শুধু তাই নয়, বর্তমানে বায়েজিদ ও তার সমর্থকগণ আমাকে ও আমার পরিবারকে  এ বলে হুমকি দিতেছে যে যদি কোথাও কোন ধরনের অভিযোগ বা মামলা করা হয় তবে আমাকে ও আমার পরিবারকে হত্যা ও বিভিন্ন ধরণের মামলায় জড়িয়ে চরম হয়রানীতে ফেলবে।
এব্যাপারে বায়েজিদের সাথে সাক্ষাতে বক্তব্য নিতে গেলে, তিনি মিডিয়ার কর্মীদের সাথে দূর্ব্যবহার করেন এবং ভয়ভীতিও দেখান।
এব্যাপারে  অত্র চককীর্তি হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপÍ অধ্যক্ষ রবিউল আলম তরুন বলেন, আবেদনের অনুলিপি পেয়েছি। আবেদনটি যেহেতু উপজেলা নির্বাহী অফিসার বরাবর করা হয়েছে এবং বর্তমানে কোন কমিটি নেই, সেহেুতু উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া বলেন, বায়েজিদকে মৌখিক ভাবে বহিস্কার করা হয়েছে। কমিটি গঠন হলে তাকে লিখিতভাবে বহিস্কার করা হবে। তিনি এখনো কোন আবেদনের কপি পাইনি। তবে, আবেদনকারীরা চেয়ারম্যানের প্রতি ক্ষোভ  প্রকাশ করে বলেন, আমাদের একজন আবেদন দিতে গেলে তার সহকারীকে তার ছবি তুলতে ও লাঞ্ছিত করার নির্দেশ দিলে সে পালিয়ে আসে।
এদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা