বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অতিরিক্ত মদ খেয়ে ছেলের সঙ্গে ধাক্কাধাক্কির সময় স্বপন আলী (৪৬) নামে একজনেরম মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের গোঁসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে ইমন আলীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার ধাইনগর ইউনিয়নের গোঁসাইবাড়ি গ্রামের মৃত আজিজুলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গভীর রাতে মদ্যপান করে নিজ বাড়িতে এসে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন স্বপন। এ সময় ছেলে ইমন আলীর সঙ্গে তার বাগবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ছেলের ধাক্কায় পাশে গাছের সঙ্গে আঘাত লেগে অজ্ঞান হয়ে পড়েন স্বপন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই ছেলে ইমন আলীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা