বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে দুই বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকাষা ইউনিয়নের চৌকা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খড়িয়াল গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বুধবার বিকেল তিনটার দিকে মারা যান তিনি। এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চাকলা মাদ্রাসা মাঠে বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চাকলা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা