বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ২৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ২৯ লাখ ৮৮ হাজার ৯’শ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব চেক তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শিউলী বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি বজলুর রশিদ সোনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষক রুবেল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা