বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম এর গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ  উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা  ও তরুণ সমাজসেবক মোঃ ইব্রাহিম হোসেন দোয়া ও সহযোগিতা কামনা করে গণসংযোগ করেছেন।
শুক্রবার ( ৮ মার্চ ) বিকালে  উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও বারিক বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
গণসংযোগকালে মোঃ ইব্রাহিম  বলেন, আসন্ন শিবগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া নিতে এসেছি। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই।আমি যদি নির্বাচিত হতে পারি, বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।
এসময় উপস্থিত ছিলেন ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ  রবিউল  ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবান আলী, আর্জেন্ট আলী, লিটিল আহমেদ,আক্কাশ আলী, দাইপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আপন , ছাত্রনেতা নাহিদ,শাহবাজপুর
ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল হক, সহ-সভাপতি সাইদুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা মোস্তাক আহম্মেদ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা