বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ, উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলম প্রমুখ। শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ১৪ জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা