বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযা রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন।

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ১০ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাতটার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমের জানাযা পরদিন রবিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, চাঁপাইনবাবগঞ্জ জেলার
সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সভাপতি মিজানুর রহমানসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। দাফনকার্য শেষে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা