বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

শিবগঞ্জ,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে উপজেলার দাদোনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবোসরপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব আব্দুল লতিফ। ফাউন্ডেশনের অর্থ ও বিনিয়োগ বিভাগের পরিচালক, মশিউর রহমানের সভাপতিত্বে এবং মরহুম কলিম উদ্দীন মাষ্টারের দৌহিত্র মাসুদ-উল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনাকশা আনোক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহতাজ উদ্দীন এফতার, বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপুসহ উপস্থিত অতিথিবৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার ০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন।
উল্লেখ্য, মোরহুম কলিম উদ্দীন মাষ্টার ছিলেন একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি। তিনি ১৯২৫ সাল হোতে ১৯৬৮ সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৪৪ বছর শিক্ষকতা করেছেন। তাঁর ৩য় ছেলে আমেরিকা প্রবাসী প্রকৌশলী মতিউর রহমান ও অন্যান্য সন্তানদের সহযোগীতায় ২০১৫ সালে পিতার নামকরণে ফান্ডটি গঠিত হয় এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা