বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জনতার হাতে গরু চোর আটক,পুলিশের সোপর্দ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাউসনগর গ্রামের আনারুলের  হকের বাড়িতে বৃহস্পতিবার রাতে গরু চুরির প্রস্তুতিকালে বাড়ির লোকজন টের পেলে শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে গরু চোর মোঃ সেলিম রেজাকে  আটক করে গ্রামবাসী।
এ সময় গরু চোরের সহযোগী মোঃ আব্দুল হাকিম, পিতাঃ আঃ রহমান গ্রামঃ হাউসনগর, কানসাট বাগানবাড়ির মোঃ আলমগীর সহ তিন চোর পিকআপ নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  তার সহযোগী বলে জানায় সেলিম রেজা।  স্থানীয়রা জানাই, গরু চোর সেলিম রেজা সহ তার কয়েকজন সহযোগী হাউস নগর গ্রামের চুরির প্রস্তুতি কালে বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করে সেলিম নামের একজনকে আটক করে আর তিন জন পিকআপ নিয়ে পালিয়ে যায়। সেলিমকে শিবগঞ্জ থানা  পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
দাইপুখুরিয়া ইউনিয়নে  ৫নং ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম জানান,  গতরাতে বাগবাড়ি হাউসনগর গ্রামের আনারুলের বাড়িতে গরু চুরি করতে গেলে গ্রামবাসী ধাওয়া করে সেলিম রেজা নামে এক গরু চোরকে আটক করে। এসময় আরো তিনজন চোর পিকআপ নিয়ে পালিয়ে যায়। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরু চোরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা