বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বিনামূল্যে ৩’শ দু:স্থ চক্ষু রোগীর ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩’শ জন দু:স্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের বালিগ্রামে চক্ষু হাসপাতাল চত্বরে চোখের ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় চক্ষু হাসপাতালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মতিউর রহমান, নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান জাভেদ, ডা. রোমানা আফরোজ লেয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, সমিতির আজীবন সদস্য মো. মুসাসহ অন্যরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা