বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে  হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ আটক 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ আটক করেছে ৫৯ বিজিবি।  ৫৯ বিজিবি  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,১০ জানুয়ারি বুধবার   দুপুরে  সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করে সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে অদ্য দুপুরে একটি মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের ক্যরিয়ারে কালো ব্যাগে ঝুলানো অবস্থায় ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল মোটর সাইকেলসহ শিবগঞ্জ উপজেলার আজমতপুর কাগমারি গ্রামের আব্দুর রশিদের ছেলে  মোঃ শাহাদত হোসেন(২৩), কে আটক করে বিজিবি।  আটককৃত আসামীকে মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, আটককৃত আসামী এলাকার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
 রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা